মালদা

মেলেনি সদুত্তর আমরণ অনশনের ডাক ২০০৯-২০১০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকুরী প্রার্থীদের

মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছিলেন ২০০৯-২০১০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অতি শীঘ্রই শেষ করার। তথাপি কোনরকম হেলদোল চোখে পড়ছে না মালদার মালদা জেলা শিক্ষা সংসদ-এর চেয়ারম্যান আশিস কুণ্ডু মহাশয়ের। এর আগে এই নিয়ে বার বার বিক্ষোভ করে চাকুরী প্রার্থীরা। তবুও কোন ফল না পাওয়ায় বাধ্য হয়ে, ফল প্রকাশের দাবীতে প্রায় ৬০-৭০ জন ছাত্র ছাত্রী আমরণ অনশনের ডাক দিয়েছেন। রবিবার থেকে তারা মালদা বৃন্দাবনি ময়দানে মহাত্মা গান্ধী মূর্তির সামনে একত্রিত হয়ে আমরণ অনশনে বসেন। সন্ধ্যায় পাওয়া খবরে অসুস্থ হয়ে পরছে চাকুরী প্রার্থীরা। সংবাদ মাধ্যমকে অনুরোধ করেন যেন আগামীকাল মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Yv2PpPC_EKk